ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি, অভিভাবকরা এলেন লাঠিসোটা নিয়ে

শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি, অভিভাবকরা এলেন লাঠিসোটা নিয়ে
×

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৮

স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘের্ষে জড়িয়েছেন দুই গ্রামের বাসিন্দারা।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল ও বেতকান্দি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ভদ্রকোল গ্রামের সোহেল (২০), জুবায়ের (১৭) ও বেতকান্দি গ্রামের আলিফকে (১৮) গুরুতর অবস্থায় উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ভদ্রকোল ও বেতকান্দি গ্রামের কয়েকজন ছাত্রের মধ্যে বুধবার দুপুরে কথা কাটাকাটি হয়। ছাত্ররা বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে এ নিয়ে উভয় গ্রামবাসী রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষই মামলা করতে থানায় আসেনি।

আরও পড়ুন

×