টেকনাফ বন্দরে আরও ১৩শ' টন পেঁয়াজ খালাস
টেকনাফ বন্দরে আরও ১৩শ' টন পেঁয়াজ খালাস হয়েছে- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১০:২২
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ১৩০১ দশমিক ৬৪০ টন পেঁয়াজ খালাস হয়েছে। পেঁয়াজগুলো দ্রুততম সময়ে ট্রাকে করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
বুধবার এ তথ্য জানান বন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন। তিনি বলেন, পেঁয়াজ আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চার দিনে তিন হাজার ৫৯৯ টন পেঁয়াজ এলো। সর্বশেষ চালানটি ১১ আমদানিকারকের কাছে এসেছে। তবে বাজারে পেঁয়াজের দাম এখনও কমছে না।
- বিষয় :
- পেঁয়াজ খালাস
- টেকনাফ স্থলবন্দর