হাতিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০০:২৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০০:২৯
নোয়াখালীর হাতিয়ায় ৭২ পিস ইয়াবা ও অস্ত্রসহ গুল আজাদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাট থেকে আটক করা হয়েছে। তার বাড়ি তল্লাশি করে একটি শটগান, এক রাউন্ড গুলি ও ৭২ পিস ইয়াবা পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে আজাদকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
- বিষয় :
- নোয়াখালী
- মাদক ব্যবসায়ী
