ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কালীগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা
×

ফাইল ছবি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০২:২৯ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:২১

কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তামান্না বেগম (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জ আড়িখোলা রেললাইনের পূর্ব পাশে টেকপাড়া নামক স্থানে পৌঁছলে ওই  ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 

নিহত তামান্না বেগম  কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌড়া ফকির বাড়ির আইয়ুব ভূঁইয়ার মেয়ে এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

আইয়ুব ভূইয়া  জানান, সকালে নাশতা খেয়ে তামান্না কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে লোক মারফত জানতে পারেন ট্রেনের নিচে পড়ে তামান্না মারা গেছে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে রেলওয়ের পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নিহতের বাড়িতে যায়। পরে কালীগঞ্জ পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও পরিবারের সদস্যদের অনুরোধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×