টঙ্গীতে স্পিনিং মিলে আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৬
টঙ্গীতে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স গ্রুপের লামিসা স্পিনিং মিলের ভেতরে এ আগুন লাগে। সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন মিলের ভেতরে ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
- বিষয় :
- আগুন
- পোশাক কারখানা
- টঙ্গী
