টঙ্গীতে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪২
টঙ্গীতে এনন টেক্স গ্রুপের লামিসা স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে টঙ্গীর বাদাম এলাকায় ওই মিলে লাগা আগুন রাত সোয়া ৭টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন সমকালকে বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুন লাগার কারণ জানতে আমরা একটা তদন্ত কমিটি করছি। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
- বিষয় :
- আগুন
- পোশাক কারখানা
- টঙ্গী
- নিয়ন্ত্রণে