ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু শনিবার

চট্টগ্রামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু শনিবার
×

প্রেসবিফিংয়ে আগতরা -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ১১:৩৪

প্রতি বছরের মতো এবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইসি অপরাশেনাল পত্যানের আওতায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে 'পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ' উদযাপন করতে যাচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি।' 

অধিদপ্তরের আইইএম ইউনিট এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি, বেসরকারি ও প্রাইভেট সেক্টরের সকল সেবাকেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯ উদ্‌যাপিত হবে। 

সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনার বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. উ খ্যে উইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেন, সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারেন্স) ও আঞ্চলিক সরবরাহ কর্মকর্তা, আঞ্চলিক পণ্যাগার মো. আবদুর রহিম চৌধুরী, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী প্রমুখ। 

সভায় সেবা সপ্তাহের ব্যাপক প্রচারের মাধ্যমে সকলকে জানানো আর জনগণকে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে উপজেলা ব্যবস্থাপকগণ ও অসরকারী সংস্থাসমূহ বিশেষ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার জন্যও বলা হয়। সেবা সপ্তাহ চলাকালীন সময় জেলা হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপসহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিক, কমিউনিটি ক্লনিক, স্যাটেলাইট ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প ও এনজিও ক্লিনিকসমূহকে যথাযথ সেবা প্রদান জোরদার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

আরও পড়ুন

×