ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ধর্মপাশায় ১৪৪ ধারা

ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ধর্মপাশায় ১৪৪ ধারা
×

১৪৪ ধারা জারি করে কর্মসূচি পালনের স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে- সমকাল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:০১

সুনামগঞ্জের ধর্মপাশায় একই স্থানে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ জারি করেন।

জানা যায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল আলম অনুমোদিত ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাদাত তিতাস ও আরেক অংশের সভাপতি দেলোয়ার হোসেন সমর্থিত নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই দুই পক্ষই সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার দুপুর ২টায় কর্মসূচি আহ্বান করে। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

ধর্মপশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘ছাত্রলীগের দু’পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি এবং কর্মসূচি স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরও পড়ুন

×