ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাঙ্গালীর চরে তরুণীর মরদেহ

বাঙ্গালীর চরে তরুণীর মরদেহ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৩

বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীর চর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে সোনাতলা উপজেলার নামাজখালী এলাকায় চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তরুণীর ডান চোখে ক্ষত ছিল।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা নদীর চরে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তরুণীর পরনে ছিল বোরকা।

বোরকা পরা অবস্থায় নদীতে সাঁতার দেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।  

সোনাতলা থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হোসেন জানান, ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তার পরিচয়ও মেলেনি। মৃতের শরীরে কোন আঘাতের আলামতও নেই। শুধু কিন্তু ডান চোখের মনি নেই এবং নাকের সামনে সামান্য ক্ষত আছে। 

তিনি বলেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×