সিলেটে দোকানে টিসিবির পণ্য, আটক ১
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৬
সিলেট নগরীর অন্যতম পাইকারী বাজার কালীঘাট এলাকা থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কালীঘাটের একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ এসব পণ্য জব্দ করে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
কালীঘাটের জননী ভান্ডারে অভিযান চালালে ২ লিটারের সেনা ব্রান্ডের ৩০০ ও ৫ লিটারের ১২০ বোতল সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ৪০ বস্তা চিনি ও ১৫ বস্তা ডাল জব্দ হয়। অভিযানের খবরে মালিক অলোক পাল পালিয়ে গেছেন। তবে আটক করা হয়েছে দোকান কর্মচারী কামরান আহমদকে। এ ব্যাপারে এনডিসি এরশাদ মিয়া বলেন- দোকানটিতে তালা লাগিয়ে মালিক সমিতির এবং পণ্যগুলো টিসিবির জিম্মায় দেওয়া হয়েছে।
- বিষয় :
- টিসিবির পণ্য
- আটক
- সিলেট
