টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের চাঁই ধ্বংস
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:০২ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:২৩
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে শুক্রবার অভিযান চালিয়ে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের চাঁই (মাছ ধরার যন্ত্র) আটক করেছেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। প্লাস্টিকের চাঁইগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু প্রমুখ।
বিজন ব্যানার্জি বলেন, সব প্লাস্টিকের চাঁই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেখানেই এই ধরনের চাঁই পাওয়া যাবে আটক করব এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, আমরা দীর্ঘদিন থেকে হাওরে প্লাস্টিক পণ্য ব্যবহারের বিরুদ্ধে কথা বলে আসছি। হাওরের জেলেদের অনুরোধ করবো তারা যেন প্লাস্টিকের চাঁই ব্যবহার না করেন।
- বিষয় :
- টাঙ্গুয়ার হাওর
- তাহিরপুর