মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ২১:২৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০০:১২
নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ২ লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ন বন্দুকছি।
নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১ যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- লঞ্চ
