ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বরিশালে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বরিশালে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
×

মরদেহ পাওয়ার পর কুয়েত প্রবাসী আবদুর রবের বাড়িতে মানুষের ভিড়

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ২১:২৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:২২

বরিশালের বানারীপাড়ায় এক বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে বানারীপাড়ার সালিয়াবাকপুর গ্রামে কুয়েত প্রবাসী আবদুর রবের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আবদুর রবের মা মরিয়ম বেগম (৭০), ভগ্নিপতি সফিকুল আলম ও খালাত ভাই ইউসুফ (৩২)।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখছে পুলিশ।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধ বা পারিবারিক কোনো বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে, কীভাবে তাদের হত্যা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, রাতে ওই বাড়িতে সাতজন ছিলেন। মরিয়মের সঙ্গে তার কলেজ পড়ুয়া এক নাতনি ঘুমিয়েছিলেন। রাতে তার ঘুম ভাঙলে দাদিকে পাশে না পেয়ে খুঁজতে গিয়ে অন্য ঘরের বারান্দায় তাকে পড়ে থাকতে দেখেন।

এ সময় তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা অন্য ঘরে সফিকুলের মরদেহ পান। বাড়ির পাশের পুকুরে ইউসুফের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

×