ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

২ দিন ঘিরে রাখার পর জানা গেল বস্তুটি বোমা নয়

২ দিন ঘিরে রাখার পর জানা গেল বস্তুটি বোমা নয়
×

উদ্ধার সেই বস্তুটি -সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৩

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের গেটের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার বস্তুটি বোমা নয় বলে জানিয়েছে কাউন্টার টেররিজমের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে এই তথ্য জানান তারা।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে বোম্ব ডিস্পোজাল ইউনিট জানিয়েছে এটা বোমা নয়। তিনটি প্লাস্টিকের পাইপে বালু ভরে লাল রঙের টেপ দিয়ে সেটি পেঁচিয়ে রাখা হয়েছিল। এছাড়াও আতঙ্ক সৃষ্টির উদ্দেশে সেটিতে কয়েকটি তার জুড়ে দেওয়া ছিল।  

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে ইলেকট্রিক্যাল ডিভাউসযুক্ত বোমাসদৃশ্য বস্ত দেখে কর্মচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে বোমাসদৃশ বস্তু রাখার স্থান পুলিশ ঘিরে রাখে।


আরও পড়ুন

×