ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

খুলনায় থানার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় আইএসের দায় স্বীকার

খুলনায় থানার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় আইএসের দায় স্বীকার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৮

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার পাশে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। 

বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা সংলগ্ন আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোমা বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি। 

পুলিশ জানায়, আড়ংঘাটা প্রধান সড়কের দুই পাশে দুটি ভাড়া ভবনে আড়ংঘাটা থানা। একটি ভবনের পাশে গ্যারেজ এবং গ্যারেজের পাশে স্কুলের মাঠ। ওই মাঠে বৃহস্পতিবার রাতে একটি বোমা বিস্ফোরিত হয়। 

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ। 

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।


আরও পড়ুন

×