ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কাশিয়ানীতে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কাশিয়ানীতে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্লা (৪০) নামে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে উপজেলার কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠ থেকে ফিরোজের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চর পিঙ্গলিয়া গ্রামের মৃত আলেব মোল্লার ছেলে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শুক্রবার রাতের কোনো এক সময় এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফিরোজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে কলেজ মাঠে ফিরোজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ  জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

আরও পড়ুন

×