ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: মহেশপুরে আটক আরো ১৫

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: মহেশপুরে আটক আরো ১৫
×

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:২০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৫

ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুরে আরো ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে উপজেলার কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির সীমান্ত এলাকা থেকে তাদের থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে কুসুমপুর বিওপির সীমান্ত অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। এছাড়া শনিবার সকাল ১১ টার সময় পলিয়ানপুর বিওপির টহল দল জেলার মহেশপুর উপজেলার মাতলারাইট গ্রামের মাঠের মধ্য থেকে আরো একজন নারীসহ তিনজনকে আটক করা হয়। আটকরা সবাই নিজেদের গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ৩’শ জনকে আটক করল বিজিবি।

আরও পড়ুন

×