দিনাজপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৭
দিনাজপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আক্তার হোসেন (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে শহরের মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন দিনাজপুর বিরল উপজেলার চককাঞ্চন এলাকার ফয়জার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুদিপাড়া এলাকায় একটি নির্মানাধীন দুই তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে অসাবধানবশত ছাদ থেকে শ্রমিক আক্তার হোসেন পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন নির্মাণ শ্রমিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
