ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সিলেটে ভারতীয় কসমেটিকসসহ চোরাকারবারি আটক

সিলেটে ভারতীয় কসমেটিকসসহ চোরাকারবারি আটক
×

সিলেটে ভারতীয় কসমেটিক সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৯

সিলেটে ভারতীয় কসমেটিক সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শনিবার শহরতলীর হাউসা আল হেরাম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম মো. স্বপন। 

তিনি সুনামগঞ্জ সদর উপজেলার চৌমুহনীবাজার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা পুলিশের এসআই সৌমেন দাস জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি একজন চোরাকারবারি। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ তেল, লোশন, শ্যাম্পুসহ বিভিণ্ন প্রকার পণ্য উদ্ধার করা হয়। এগুলো ভারত থেকে চোরাই পথে আনা বলে পুলিশকে জানিয়েছেন স্বপন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×