ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোটরসাইকেলে ভারত ও পাকিস্তান ভ্রমণে ৩ তরুণ

মোটরসাইকেলে ভারত ও পাকিস্তান ভ্রমণে ৩ তরুণ
×

মোটরসাইকেল ভ্রমণে বের হওয়া তিন তরুণের দু’জন- সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৭

নিজের দেশকে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে বাংলাদেশি তিন তরুণ এবার ভারত ও পাকিস্তানের উদ্দেশে মোটরসাইকেলযাত্রা শুরু করেছেন। দলে থাকা যশোর শহরের বেজপাড়ার বাসিন্দা মেহেদি হাসানের বাসার সামনে থেকে শনিবার সকালে তারা ভারতের উদ্দেশে রওনা দেন।

মেহেদি হাসান জানান, পেশায় ব্যবসায়ী হলেও ঘুরে বেড়ানো তার নেশা। এর আগে তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোটরসাইকেল ভ্রমণ করেছেন। তার সঙ্গে আছেন দুই বন্ধু চট্টগ্রামের মোসাদ্দেক চৌধুরী ও আবু সাইদ।

মেহেদির বন্ধু মাজহারুল হক জানান, তরুণদের ভ্রমণে উৎসাহিত করতেই মেহেদি মোটরসাইকেল ভ্রমণ শুরু করেছেন।

তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছবেন ওই তিন তরুণ। সেখান থেকে দিল্লি, পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত পার হয়ে পাকিস্তানে যাবেন। পাকিস্তানের করাচি, লাহোরসহ বিভিন্ন শহর ঘুরে আগামী ২৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন

×