ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কেশবপুরে চাঁদাবাজির অভিযোগে আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার

কেশবপুরে চাঁদাবাজির অভিযোগে আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার
×

গ্রেপ্তার শহিদুল ইসলাম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০১:২০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৯

যশোরের কেশবপুরে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার শ্রীরামপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং শ্রীরামপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসলাম সানা ও লালু মোহলদার। 

জানা গেছে, আটক ব্যক্তিরা নাশকতার মামলায় আসামি করার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। তারা গত ২ ডিসেম্বর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল গনি সানার ছেলে আব্দুল গফফার সানাকে নাশকতা মামলা থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। শনিবার তারা আব্দুল গফফার সানার কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা গ্রহণ করেন। ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়। এরপর চাঁদাবাজির অভিযোগে আব্দুল গফফার সানা বাদী হয়ে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, শ্রীরামপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসলাম সানা ও লালু মোহলদারকে আসামি করে থানায় একটি মামলা করেন, যার নং-০৩। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় ও নাশকতা মামলায় আসামি করার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×