ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

রংপুরে ঘরে মা ও দুই মেয়ের গলা কাটা লাশ

রংপুরে ঘরে মা ও দুই মেয়ের গলা কাটা লাশ
×

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০২:০০

রংপুর নগরীর একটি বাড়ি থেকে অন্ত:সত্বা নারী ও দুই শিশু কন্যার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নগরীর ৯নং ওয়ার্ডের বাহার কাছনা এলাকার নিজ বাড়ির বিছানা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রত্না (৩৫) এবং তার দুই মেয়ে নেহা (২) ও নিশাত (১)।

পুলিশ, র‌্যাব ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অটোরিক্সা চালক আব্দুর রাজ্জাক (৪০) স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে বসবাস করতেন। সকালে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা খোঁজ নিতে বাড়িতে গেলে রাজ্জাক তাদের ভেতরে যেতে বাধা দেয়। এলাকাবাসীর সন্দেহ হলে তারা জোর করে বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় লাশগুলোকে দেখতে পায়।

এ ঘটনায় রত্নার স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

হারাগাছ থানার ওসি কেএম নাজমুল কাদির বলেন, ‘রাজ্জাক নেশাগ্রস্থ ছিলো, তাদের পারিবারিক বিরোধ থাকতে পারে, সেটি তদন্ত করা হচ্ছে। রত্নাকে ব্লেড দিয়ে গলা কাটা হয়েছে, অপর দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ সুরতহালের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×