ভাণ্ডারিয়ায় দুই শিশুকে গাছে বেধে নির্যাতন, গ্রেপ্তার ২
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে চুরির অভিযোগে রাকিব হাওলাদার (৯) ও হৃদয় বয়াতি (১১) নামের দুই শিশুকে নির্যাতন করা হয়েছে।
রাকিব উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের তাজাম্মেল হাওলাদার এর ছেলে এবং হৃদয় বয়াতি একই গ্রামের রুবেল বয়াতির ছেলে। এরা দুজনেই এবছর পিইসি পরীক্ষা দিয়েছেন।
রাকিব হাওলাদারের মা রাশিদা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করলে পুলিশ নির্যাতনকারী মুদি দোকানি খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসানকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিব ও তার বন্ধু হৃদয় শনিবার খলিলুর রহমানের মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসান তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং টাকা চুরির অভিযোগ এনে উঠানের একটি গাছের(কাফুলা গাছ) সঙ্গে বেঁধে তাদের ওপর নির্যাতন চালায়। এসময় প্রতিবেশিরা নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে এলাকাবাসির সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস. এম. মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।
- বিষয় :
- গাছে বেধে