ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহী জেলা আ'লীগের সভাপতি মেরাজ, সাধারণ সম্পাদক ওয়াদুদ

রাজশাহী জেলা আ'লীগের সভাপতি মেরাজ, সাধারণ সম্পাদক ওয়াদুদ
×

মেরাজ উদ্দীন মোল্লা (বাঁয়ে) ও কাজী আব্দুল ওয়াদুদ দারা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:১১

মেরাজ উদ্দীন মোল্লাকে সভাপতি ও কাজী আব্দুল ওয়াদুদ দারাকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সম্মেলনে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা সংগঠনের সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে আগামী তিন বছরের জন্য চার সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন। এতে অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু ও সাংসদ আয়েন উদ্দীনকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক করা হয়

নির্বাচিত সভাপতি মেরাজ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি।

এর আগে সর্বশেষ ২০১৪ সালের ৬ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।




আরও পড়ুন

×