ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দিনাজপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫২

দিনাজপুরে ইটবাহী ট্রাক্টরচাপায় শংকর সাহা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে দিনাজপুর বাস টার্মিনাল সংলগ্ন ফুলবাড়ী মহাসড়কের মহারাজা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর সাহা দিনাজপুর রাজবাড়ী এলাকা বাসিন্দা।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শংকর সাহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নতুন সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন

×