ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়কের পাশে কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

সড়কের পাশে কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
×

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২১ | ০১:৪৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহরম আলী (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার জয়রা গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া মহরম আলী চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের ফতেহ আলীর ছেলে।

পুলিশ জানায়, রোবরার ভোরে জয়রা গ্রামের রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মারা যাওয়া মহরম আলীর স্বজনরা জানায়, শনিবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। তাদের দাবি, মহরম আলীকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে ।

কটিয়াদী থানার ওসি এস এম সাহাদাত হোসেন জানান, মহরম অপরাধ চক্রের সদস্য বলে শুনেছি। ভাগবাটোয়ারা নিয়ে তাকে কেউ হত্যা করতে পারে । তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×