ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গোপন বৈঠক থেকে ৩ জঙ্গি আটক

গোপন বৈঠক থেকে ৩ জঙ্গি আটক
×
×

প্রতীকী ছবি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৩৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৩৪

ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকার এক কলেজ শিক্ষকের ঘরে বৈঠক চলাকালে জিহাদি বইসহ তিন জঙ্গিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব, হামিদুল ও কালাদহ গ্রামের আইয়ুব আলী।

শুক্রবার দুপুরে কালাদহ আটাপাড়া এলাকার জামায়াত নেতা কলেজ শিক্ষক এনামুল হকের বাড়ির একটি কক্ষে ১৫ থেকে ২০ জন জঙ্গি গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আ. রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই কক্ষে হানা দিয়ে তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এ সময় পুলিশ কলেজ শিক্ষক এনামুলের ঘরে তল্লাশি চালিয়ে জিহাদি বই উদ্ধার করে। কলেজ শিক্ষক এনামুল কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

ওই শিক্ষকের বাড়িতে প্রায়ই শুক্রবার বিভিন্ন এলাকা থেকে লোকজনের যাতায়াত দেখা যায় বলে স্থানীয়রা জানায়।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আটকরা গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক পরিকল্পনা করছিল। পালিয়ে গেছে অনেকে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

আরও পড়ুন

×