ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কুমিল্লায় ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
×

সকালে লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে -সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী এক্সপেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনার ৮ ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ওই স্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী ১১ নম্বর আপ নোয়াখালী এক্সপেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লা ও লাকসাম জংশনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, রোববার সকালে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×