কুমিল্লায় বাস উল্টে নিহত ১
দুর্ঘটনাকবলিত বাস- সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৬
কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে একযাত্রী নিহত হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১৯ যাত্রী।
নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, ফেনী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এতে বাসটি রাস্তায় উল্টে যায়। এ সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়।
তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জিয়াউদ্দিন নামে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- বুড়িচং
