উল্লাপাড়ায় বাস চাপায় মেডিকেল প্রতিনিধি নিহত
ফাইল ছবি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০১:২০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০১:২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় এক মেডিকেল প্রতিনিধি মারা গেছেন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডের পাশে হাসিবুর রহমান (৫০) নামের ঐ মেডিকেল প্রতিনিধি ঘটনাস্থলেই মারা যান।
তিনি একমি ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে উল্লাপাড়ায় কর্মরত ছিলেন। হাসিবুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় হাসিবুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
- বিষয় :
- বাস চাপায়
- মেডিকেল প্রতিনিধি
