ছাগলনাইয়ায় সুহৃদ সমাবেশের শীতবস্ত্র বিতরণ
ছাগলনাইয়া(ফেনী)
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:১০
ফেনীর ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ।
রোববার সকালে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, সমকাল প্রতিনিধি জাকের হায়দার সুমন, সুহৃদের উপজেলা কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন, উপদেষ্টা এরশাদ উল্যা, লেখক কাজী সুলতানুর আরেফিন, সুহৃদের উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ চৌধুরী তুষার প্রমুখ।

বুধবার ছাগলনাইয়ার ব্যবসায়ী ছাগলনাইয়া গোল্ডেল পলিটেকনিক ইনস্টিটিউটসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলাম হেলালী সমকাল সুহৃদ সমাবেশকে ২৫০টি কম্বল অনুদান হিসেবে দেন।
- বিষয় :
- শীতবস্ত্র
- সুহৃদ সমাবেশ
- সামাজিক সংগঠন
