ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
×

কক্সবাজার অ‌ফিস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১ | ০৫:৫৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ | ০৬:০২

কক্সবাজারের রামুতে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর (৪৫) ও তার ছেলে মো. রুবেল (১৪)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক রামু উপজেলার রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এক‌টি ইজিবাইককে(টমটম) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের যাত্রী ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার ছেলে রুবেলও মারা যায়।

রামু থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম জানান, ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও পরে সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×