ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মৎস ঘেরে মিলল কৃষকের মরদেহ

মৎস ঘেরে মিলল কৃষকের মরদেহ
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১ | ০২:০৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ | ০২:০৯

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের একদিন পরে মৎস্য ঘের থেকে মিঠু শেখ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বারুইখালী গ্রামের পুবের মাঠ এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মিঠু শেখ বারুইখালী গ্রামের মৃত মোনতাজ উদ্দীন শেখের ছেলে।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ছেলে তানভীর শেখ বলেন, আমার বাবা স্থানীয় একটি মৎস্য ঘেরের পাড়ে সবজি চাষ করতেন। ওই ঘেরে যে ব্যক্তি মাছ চাষ করতেন তার সাথে কিছুদিন আগে বাবার ঝগড়া হয়েছিলো। এছাড়া চাচাদের সাথেও জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে কেউ বাবাকে হত্যা করতে পারে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ।

আরও পড়ুন

×