ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভান্ডারিয়ায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১

ভান্ডারিয়ায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১
×

প্রতীকী ছবি

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১ | ১০:৪২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ | ১০:৪২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে ঢাকাগামী এমভি টিপু-১২ নামের একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ট্রলার ডুবির ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তার নাম আব্দুর রশিদ গোমস্তা (৬৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া বেলুয়া মোকারজোড় গ্রামের মৃত শমসের আলীর ছেলে। আহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সুমন গোমস্তা, মাসুদ ও আব্দুল কুদ্দুস হাওলাদার। 

আহত সুমন ও মাসুদ জানান, রোববার সকালে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা বাজার  থেকে নাজিরপুরের বৈঠাঘাটার উদ্দেশে ট্রলারটি ছেড়ে আসে। পথে ভান্ডারিয়ার  পোনা নদীর চিংগুড়িয়া বাজারের কাছে আসলে ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু -১২ পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এসময় মাসুদ, তার ভাই সুমন, বাবা রশিদ ও কুদ্দুসসহ পাঁচ জন ট্রলার থেকে লাফিয়ে নদীতে পড়তে গিয়ে আহত হন। 

আহত রশিদকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। অপর আহত কুদ্দুস হাওলাদারের ডান উরুর কাছ থেকে পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফাত হোসেন জানান, আহত আব্দুর রশিদ চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালে মারা গেছেন।

 





আরও পড়ুন

×