ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
×

দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করে র‌্যাব- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ২১:১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

রোববার গভীর রাতে সীমান্তে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

আটক দু'জন হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এনে জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় বেচা-কেনা করছে– এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ধাওয়া করে ওই দুই মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি জানান, আটক দু'জনের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম সাড়ে ৭ কোটি টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×