ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে চেয়ারম্যানের পিটুনিতে দোকান কর্মচারীর মৃত্যু

ফেনীতে চেয়ারম্যানের পিটুনিতে দোকান কর্মচারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১ | ১৩:০২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ | ১৩:০২

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর পিটুনিতে শাহীন চৌধুরী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক বাবুলের রড সিমেন্ট দোকানের কর্মচারী। ওই দোকান থেকে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হাশেম সাত লাখ টাকার মালপত্র বাকিতে নিয়ে যান। বৃহস্পতিবার শাহীন পাওনা টাকা চাইতে গিয়েছিলেন হাশেমের কাছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে জানান। পরে ভুট্টো চেয়ারম্যানের নেতৃত্বে তার পরিষদের মেম্বার ও যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা সোহাগ, শরীফসহ বেশ কয়েকজন নিয়ে ঘটনাস্থলে এসে শাহীনকে বেধড়ক মারধর করে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেপে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নুরুজ্জামান ভুট্টোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

×