যশোরে আওয়ামী লীগের মিছিল, সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা
যশোরে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।
আপডেটঃ ৩০ আগস্ট ২০২৬ | ২৩:৩২