কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড
কুমিল্লার বরুড়ায় ধর্ষণের পর ৯ বছরের শিশু হত্যার ঘটনায় মো. জসিম উদ্দিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী।
আপডেটঃ ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২১