রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশন থেকে সামান্য দূরে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০২