ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির বিশ্বকাপ যাত্রায় দুর্দান্ত খেলেছিলেন গোলরক্ষক দিবু মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে টাইব্রেকারে জিতিয়েছিলেন। ফাইনালে টাইব্রেকারে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
কক্সবাজারের বন্যাদুর্গত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে পেকুয়া উপজেলার তিনটি গ্রামের বানভাসি মানুষদের মধ্যে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এক নারীকে ধর্ষণের অভিযোগে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ মুখোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর অর্ঘর সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রাবন্তী।
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
আপাতদৃষ্টিতে প্রকল্পটি চমকপ্রদ মনে হলেও এটি নিয়ে উচ্ছ্বসিত হওয়ার আগে সমাজতাত্ত্বিক এবং তুলনামূলক শিক্ষার দৃষ্টিকোণ থেকে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিরীক্ষা করে দেখা প্রয়োজন। বিএনপি সরকার ইতোমধ্যে তাদের প্রথম বাজেট পাস করেছে। প্রশংসনীয় ব্যাপার হলো, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, পরে বরাদ্দ আরও বৃদ্ধি পাবে। তবে সেই অর্থ সংশ্লিষ্ট খাতে কীরূপ গুণগত পরিবর্তন আনবে, তার পর্যালোচনা অত্যন্ত জরুরি।
রাজধানী ঢাকাসহ দেশের ১২৮টি স্থানে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।
জুলাই শহীদ দিবস পালন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে দেশের মাদ্রাসাগুলোর জন্য পৃথক দুটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগে লাল কার্ড দেখা মার্কিন ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় খবরের শিরোনাম হয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের আলোচনায় তিনি। সেমিফাইনাল শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান তিনি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে।
সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিবন্ধীবান্ধব সমাজ (ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি) গঠনের ক্ষেত্রে বিশ্বে একটি ইতিবাচক রোল মডেল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা এই বর্ষণের পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং এল নিনোর প্রভাব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১৫টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিন দিয়েছে ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড। এর মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, এতে রোগ নির্ণয়ের মান উন্নত হওয়ার পাশাপাশি রোগীদের সময় ও দুর্ভোগ কমবে।
বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের পানিবন্দি মানুষদের সহায়তায় জরুরি গণতহবিল সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থী।
প্রায় শেষের পথে বিশ্বকাপ ফুটবল। ফাইনালসহ বাকি আর মাত্র ৪টি ম্যাচ। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচের রেফারিদের নাম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ফিফা জানিয়েছে, ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ইভান বারটন। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের এই রেফারি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেমিফাইনাল হবে এবারের বিশ্বকাপে তার চতুর্থ ম্যাচ।
মৃত্যুর ১৭ বছর পরও পপসম্রাট মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি, তারই প্রমাণ দিল তাঁর জীবনভিত্তিক সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর থেকে বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ছবিটি এবার আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্য দিয়ে এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা জীবনীভিত্তিক (বায়োপিক) সিনেমার স্বীকৃতি পেয়েছে।
বিবাহের সময় ধার্য করা দেনমোহর আদায়ের পদ্ধতি ও তা যৌক্তিক সময়ের মধ্যে পরিশোধের নীতিমালা তৈরি করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ঠদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
জুন মাসের শেষ দিকের তাপপ্রবাহের সময় ইউরোপের দেশগুলোতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা স্বাভাবিক সময়ে মৃত্যুর গড় হিসাবের চেয়ে বেশি বা অতিরিক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা বিদায় নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। এই তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও। সোমবার তারা সাংগঠনিক ছাত্ররাজনীতির ইতি টানেন।
টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।