ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপপুরে আবাসিক ভবনের বাথরুমে মিলল রুশ নাগরিকের মরদেহ

রূপপুরে আবাসিক ভবনের বাথরুমে মিলল রুশ নাগরিকের মরদেহ
×
×

বুখিনস্কি ইভগেনি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৩:২৭

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ।

গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দীর্ঘ সময় ধরে ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে ওই রুশ নাগরিকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ওসি আশাদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×