ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২১:৪৮

রাজধানীল মিরপুর–১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর–১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যায় মিরপুর–১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগাল খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাহ আলী থানা পরিদর্শক(অপারেশন) ওবাইদুল হক সমকালকে বলেন, মিরপুর–১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের এক বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময় বাসের চালক ও সহকারীকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×