ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্থল নিম্নচাপ

ভারী বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ভারী বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৯:০৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১০:২৭

| প্রিন্ট সংস্করণ

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার এ সতর্কবার্তা ও পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

আরও পড়ুন

×