আল মাহমুদ ও আলম খানকে স্মরণ
শিল্পকলা একাডেমিতে বাঁশিতে রাগসংগীত পরিবেশন আবদুল হাকিমের সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
কবি আল মাহমুদ ও সুরস্রষ্টা আলম খানকে সংগীত ও কথামালার মধ্য দিয়ে স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। গাজী আবদুল হাকিমের বাঁশিতে রাগসংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, সংস্কৃতির আদিপর্বে কবিতা ও গান আলাদা কিছু ছিল না। ওডিসি, রামায়ণ কিংবা মহাভারতের মতো মহাকাব্যগুলো মানুষ গেয়ে গেয়েই পরিবেশন করত। কিন্তু আধুনিক যুগে এসে কবিতা থেকে সেই সহজাত সুর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে কবি ও গীতিকার নাসির আহমেদ এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন কবি আমিনুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য পরিবেশন করেন সংগঠনের সভাপতি, কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ, কথাশিল্পী মিতালী হোসেন।
- বিষয় :
- শিল্পকলা একাডেমি