মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনায় ‘অভিব্যক্তি’র যাত্রা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৫ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৬
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে ‘অভিব্যক্তি’ নামে নতুন একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় জানানো হয়, দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে ‘অভিব্যক্তি’। সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে রিটা রহমানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিসেস হেলেন আখতার ও মফিজুর রহমান খান বাবু।
নুরুল ইসলাম খোকনকে সভাপতি এবং বশিরুল হক সিনহাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জামান ও জামালউদ্দিন বারী। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবদুল অদুদ। যুগ্ম সম্পাদক শামসুন্নাহার লস্কর ও তালুকদার লাভলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ইসমি ও কোষাধ্যক্ষ হয়েছেন আনজুমান আরা শিল্পী।
সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে শম্পি জামানকে। সাহিত্য সম্পাদক ফারহানা তানিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিমুল পারভীন, দপ্তর সম্পাদক তাসকিনা ইয়াসমিন অ্যামি, নৃত্য সম্পাদক নাদিরা আক্তার দিনা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মেহজাবিন মৌসি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলম মাসুদ, মমতাজ বেগম, ড. হাবিবুর রহমান খান, আরমিন চৌধুরী কবিতা, নাসরিন নাহার আখি, ফারজানা দিবা, শহিদুল ইসলাম, ইকবাল, শাহীন খান, তারিক, আজাদ, শাহরিয়ার, হাসিব খান, হাবিব ও ইলোরা সোমা।
- বিষয় :
- মুক্তিযুদ্ধ
- সংগঠন
- জাতীয় প্রেস ক্লাব