মিন্নির আবেদনের শুনানি ২৪ ফেব্রুয়ারি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৩
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির করা আবেদনের ওপর আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম।
গত ৯ ফেব্রুয়ারি মিন্নির মামলাটি
বরগুনার দায়রা আদালত থেকে ঢাকার দায়রা আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন
জানানো হয়। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ
গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে করা রিফাতের স্ত্রী মিন্নির করা
আবেদনটি খারিজ করেন।
- বিষয় :
- রিফাত হত্যা
- মিন্নি
- বরগুনা
