ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫০৬ রোগী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০ | আপডেট: ১৩ মে ২০২৩ | ১০:৩১
সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্তদের মধ্যে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫২ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৬৭ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ১৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭৪ জনের মধ্যে ১ হাজার ৪২৭ জন ঢাকার। ঢাকার বাইরে ৪৪৭ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
