সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার আহ্বান জানিয়ে ঢাবিতে মানববন্ধন
মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা- সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৭
সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশাসনকে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। পরে একটি মিছিল নিয়ে তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক হবে। সেখানে প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেবে বলে আশা করি। যদি বিপক্ষে অবস্থান নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা একটি সমন্বিত বিপর্যয়। এতে করে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের অধীন করার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এটি একটি হঠকারী সিদ্ধান্ত।
প্রশ্নফাঁস নিয়ে এ ছাত্রনেতা বলেন, লাখ লাখ শিক্ষার্থীর ব্যবস্থাপনার
সক্ষমতা ইউজিসির আছে কিনা, এ ব্যাপারে ভালো করেই জানা আছে। যেখানে ঢাবি তার
একটি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে পারে না, সে জায়গায় ইউজিসি
লাখ লাখ শিক্ষার্থীকে কীভাবে সামাল দেবে- এ নিয়ে ছাত্রসমাজ সংশয়ে আছে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি
