ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মায়ের কাছে থাকবে অভিনেতা সিদ্দিকের সন্তান

মায়ের কাছে থাকবে অভিনেতা সিদ্দিকের সন্তান
×

অভিনেতা সিদ্দিকুর রহমান, তার সাবেক স্ত্রী মীম ও তাদের ছেলে আরশ হোসেন -সংগৃহীত ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৬

অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান (৬) আরশ হোসেনকে তার মা মারিয়া মিমের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সিদ্দিক তার সন্তানকে সপ্তাহে দু'দিন নিজের কাছে নিয়ে আসতে এবং সঙ্গে রাখতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। রায় অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে অভিনেতা সিদ্দিকুর শিশুটিকে তার মায়ের হেফাজতে দিতে হবে।

আদালতে মিমের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ূয়া। অন্যদিকে সিদ্দিকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী।

সংশ্নিষ্টরা জানান, ২০১২ সালে ২৪ মে সিদ্দিকের সঙ্গে মিমের বিয়ে হয়। ২০১৩ সালে জন্ম হয় এই দম্পতির সন্তান শিশু আরশের। গত বছরের ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি তার বাবার হেফাজতেই আছে। এরই মধ্যে সন্তানকে কাছে পেতে তার মা মিম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরে ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে শিশুটিকে কেন তার মায়ের হেফাজতে রাখা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় বুধবার ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেওয়া হয়।

আরও পড়ুন

×