নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুই সদস্যের জামিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৭:৩৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৭:৩৬
দুর্নীতি মামলায় কারাবন্দি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম ও রেহানা রহমানকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শর্তসাপেক্ষে বৃহস্পতিবার তাদের জামিন মঞ্জুর করেন।
কাশেম ও রেহানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, অনুমতি ছাড়া দেশত্যাগ এবং ক্যাম্পাসে না যাওয়ার শর্তে তাদের জামিন দিয়েছেন আদালত। এখনই তারা মুক্তি পেতে পারেন বলেও জানান তিনি।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা খরচ দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার পর বোর্ডের চার সদস্য গত ২২ মে আগাম জামিনের জন্য হাইকোর্টে আসেন। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাদেরকে নিম্ন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
